1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

দেশের শিল্প ও বাণিজ্য খাতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ়, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আয়োজন করেছে “সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অ্যান্ড ওয়ার্কশপ–২০২৬।

অনুষ্ঠানটি শনিবার গোল্ডেন স্পুন বাফেট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ার (লেভেল–৫), ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লাতে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল; মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার (মার্কেটিং), সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার (সেলস–টিস্যু)। এছাড়াও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যান্ডের ভিশন, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। পার্টনারস সামিটের অংশ হিসেবে আয়োজিত ওয়ার্কশপ সেশনে অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী পার্টনাররা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল বিশ্বাস করে, অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই টেকসই ব্যবসায়িক সফলতার মূল ভিত্তি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর