1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুমিল্লায় মানবকন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা:
  • প্রকাশে সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

কেককাটা র‌্যালী ও আলোচনা সভা আনন্দ মুখর পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের হল রুমে দেশের শীর্ষ দৈনিক মানবকন্ঠের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

২৫ অক্টোবর শুক্রবার সকাল ১০ টা ৩০ মিঃ বাজতেই কুমিল্লায় কর্মরত জেলা সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত হন। দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কোতোয়ালি মডেল থানা ইনচার্জ মহি নুর ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাংবাদিক শাহাজাদা এমরান, কুমিল্লা মহানগর জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুজ্জামান সোহেল,ক্রীড়াবিদ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক জয়েন্ট সেক্রেটারী মাহবুবুল আলম চপল, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক সাদিক মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা মহানগর সভাপতি কাজী নজির আহমেদ,কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির,মহানগর যুবদলের সিঃ সহ সভাপতি খলিলুর রহমান বিপ্লব,কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,কালেরকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমান, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাবর হোসেন,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির,সাংবাদিক জসিম উদদীন চৌধুরী, সাংবাদিক মজিবুর রহমান মুকুল, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার,, সাংবাদিক নেকবর হোসেন, নিপ্পন কালার কোম্পানির এরিয়া ম্যানেজার কামরুল আলম নাভিন, সাংবাদিক আবদুল আউয়াল সরকার , সাংবাদিক এনসি জুয়েল,সাংবাদিক এমরান হাসান, সাংবদিক ফরহাদ ভুইয়া,সাংবাদিক হৃদয় হাসান,সাংবাদিক আয়েশা আক্তার, এ্যানি, আফসানা রিমা, সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।

পরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয় এবং কেককাটেন অনুষ্ঠানের অতিথিগণ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর