1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশ‌ অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আহমেদ প্রতিবেদন:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মহান মুর্শিদ খাজাবাবা কুতুববাগী পীর কেবলাজানের আদেশে সারাদেশের জাকের ভাইবোনদের ঘরে ঘরে পালিত হয়েছে ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা ৩০/৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই মহতি আয়োজন। কুতুব বাগ দরবার শরীফের ঐতিহাসিক মহাপবিত্র ওরছ শরীফ ও বিশ্বজাকের ইজতেমা উপলক্ষে জাকেরানদের ঢল নামে। এর আগে চলে শেষ রাতের রহমতের আমল এবং মোরাকাবা।

তামাম জাহানের জামে আউলিয়া, জামে আম্বিয়াদের রুহানী উপস্থিতিতে দেশ-বিদেশের লাখ-লাখ আশেক-আশেকিন-জাকের-জাকেরিন, ভক্ত-মুরিদানসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষ আল্লাহপ্রেমীদের মহাপবিত্র এ মিলন-মেলায় বিশ্ববাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় শুক্রবার বাদজুমা আখেরী মোনাজাত করেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান।

শুক্রবার বেলা ১১টা মিনিট ৪৫ থেকে দেশবাসীর উদ্দেশে মহামূল্যবান নসিহত-বাণী পেশ করবেন খাজাবাবা শাহসূফী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীর কেবলাজান। দু’দিনব্যাপী এ মহতী ওরছ-মাহফিলে কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে অতি মূল্যবান তাফসির বয়ান করেন দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরামগণ।

আত্মশুদ্ধি ও আত্মার মুক্তির এ অনুষ্ঠানে শামিল হয়ে দোজাহানের অশেষ ফয়েজ, বরকত, রহমত ও নিয়ামত হাসিল করেন ভক্ত ও জাকেরানগন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর