1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কুড়িগ্রাম জেলা কমিটিকে অভিনন্দন

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

নব্য অনুমোদিত কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজিব পুর উপজেলা বিএনপি।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজিব পুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন নেভি, উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

আলোচনা সভায় জেলা আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক,, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ ও সদস্য তানভীর উল ইসলাম কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে কেন্দ্র কমিটিকেও ধন্যবাদ জানান ভালো একটি আহবায়ক কমিটি দেওয়ার জন্য।

আগামীতে সুবিধা জনক সময়ে রাজিব পুর উপজেলা বিএনপি উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর