1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি- রাষ্ট্রপতি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

দেশে কিডনির রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  রাষ্ট্রপতি ‘বিশ্ব কিডনি দিবস-২০২৪’ উপলক্ষ্যে বুধবার  এক বাণীতে এসব কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) ‘বিশ্ব কিডনি দিবস ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের সাধারণ জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসায় সরকারের পাশাপাশি বেসরকারি ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্তে জমে থাকা আবর্জনা ও অতিরিক্ত পানি বের করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তের লোহিত কণিকা তৈরি করে এবং হাড় শক্ত করে। পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত। কিডনির রোগ একটি নিরব ঘাতক, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিশেষজ্ঞদের মতে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্যথানাশক ও এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার, খাদ্যে ভেজাল, স্থুলতা প্রভৃতি কারণে কিডনি রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, দেশে কিডনি রোগের সর্বাধুনিক চিকিৎসার প্রসার ও অধিক সংখ্যক মানুষকে সেবার আওতায় নিয়ে আসতে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আরো বেগবান করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর