1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কিডনি ফাউন্ডেশন সিলেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪: কিডনি ফাউন্ডেশন সিলেট-এর নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এই উদ্যোগটি স্বাস্থ্য খাতে নেওয়া ব্র্যাক ব্যাংকের অনন্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি”-এর অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সারা বাংলাদেশে দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

নতুন উদ্বোধন হওয়া কিডনি ফাউন্ডেশন সিলেটে রোগীদের জীবন রক্ষাকারী কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের ভিশনারি প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে “স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড”-এও অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৪ ফাউন্ডেশনে আয়োজিত চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান।

এই উদ্যোগের বিষয়ে মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অবদান রাখতে পেরে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই উদ্যোগটি সেবা ও সহমর্মিতার ব্যাপারে স্যার ফজলে হাসান আবেদের চেতনাকেও সমুন্নত করে। আমরা বিশ্বাস করি, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে অক্সিজেন প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডের মাধ্যমে আমরা আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবার ব্যয় লাঘব করতে চাই। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো সমাজের মানুষের কল্যাণ সাধিত করা। এভাবে সমাজে সুস্বাস্থ্য এবং ন্যায্যতা নিশ্চিতে আমরা সহায়তা করে যাবো।

চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.) বিপি।

অক্সিজেন প্ল্যান্ট এবং স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডে ব্র্যাক ব্যাংকের সহায়তা অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতায় ব্যাংকটির মূল্যবোধকে প্রতিফলিত করে। “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি” উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক স্বাস্থ্য খাতে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর