1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিযাকৈরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায় গ্রেপ্তার

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর ভূইয়াবাড়ী এলাকার ইব্রাহিম ভূইয়ার ছেলে মানিক ভূইয়া (৩৬) ও একই থানার কৌরচনী এলাকার নজরুল ইসলামের ছেলে রবিন মিয়া (২৪)। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা। এ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিং করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তবে কোনো ভাবে মাদকের সঙ্গে আপোষ নয় বললেন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় একটি মিনি পিকআপ নিয়ে উপজেলার সোনাতলা বাজার হয়ে পাশের গাবচালা এলাকায় গিয়ে মাদক বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সেখান থেকে ফেরার সময় সোনাতলা বাজার এলাকায় পৌছলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় পিকআপটি আটক করে তল্লাসী চালালে একজন দৌড়ে পালিয়ে যায়। এসময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মানিক ও রবিনকে গ্রেপ্তার করে।

এ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিং করে কালিয়াকৈর থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল এএসপি আফজাল হোসেন খান, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, ওসি তদন্ত জাফর আহম্মেদ, ওসি অপারেশন যোবায়ের আহম্মেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা। প্রেসব্রিফিংয়ে কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল এএসপি আফজাল হোসেন খান বলেন, সংবাদ পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী মানিক ও রবিনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও মাদক বহনকারী পিকআপ (ঢাকা মেট্রো-ন- ২০-৬৮০৫) উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) রফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর