1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় গাবতলী নুরানী ক্যাডেট মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে আওয়াল মিয়া নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় ওই শিক্ষার্থীর দাদা জসিম উদ্দিন বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

অভিযুক্ত শিক্ষক আওয়াল মিয়া(৪০) নওগা জেলার সাপাহার থানার জয়দেবপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, গাবতলী এলাকার গাবতলী নুরানী ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেনির এক শিশু শিক্ষার্থীকে গত শনিবার দুপুরে প্রাইভেট পড়ানোর কথা বলে থাকার ঘরে নিয়ে যায় মাদ্রাসা শিক্ষক আওয়াল মিয়া। পরে ও্ই শিশু শিক্ষার্থীকে তার জামা কাপড় খুলে বুকে চাপাচাপি করে এবং স্পর্শকাতর স্থানে কামড় দিয়ে যৌন হয়রানী করে। বিষয়টি ওই শিক্ষার্থী বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনকে বলে দেয়।

বিষয়টি এঘটনায় শিশুর দাদা জসিম উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার। পরে তাকে রবিবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) যোবায়ের বলেন, এঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর