1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব হল রুমে  গোয়ালবাথান এলাকার আরিফ হোসেনের আয়োজনে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরিফ হোসেন জানান, আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ  মিথ্যা, বানোয়াট,আমার সুনাম ক্ষুন্ন  ও অপপ্রচার চালিয়েছে আমার প্রতিবেশি ও প্রতিপক্ষ শাহিন, বাবু, সবুজ , টুটুল, মিদুল, মিজান। মূলত পারিবারিক ও জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে তাদের সাথে আমাদের  দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার পরিবার  ও আমার ব্যবসার ক্ষতি  করার চেষ্টা  চালিয়েছে।

সম্প্রতি  আমার নামে বি়ভিন্ন ভাবে সন্ত্রাস, চাদাঁবাজ ,মাদক কারবারি ও মাদক সেবনকারী এসব বলে অপপ্রচার চালিয়েছে যার সাথে আমি কখনো জড়িত ছিলাম না। আমাকে সামাজিক  ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য  নানান ভাবে অপপ্রচার চালিয়েছে,  আমি এই অপপ্রচারের  তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর