1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে পুকুরে থেকে ভাসমান মাইক্রোবাস উদ্ধার 

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাওলা আশিকনগর এলাকায় রবিবার সকালে চন্দ্রা- বলিয়াদি আঞ্চলিক সড়কের পাশে পুকুরে মাইক্রোবাস গাড়ি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কালো রংয়ের মাইক্রোবাসটি  উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী  ও পুলিশ সূএে জানা যায়,  শনিবার রাতের কোন এক সময় আশিকনগর এলাকায় পুকুরে কে বা কাহারা মাইক্রোবাস গাড়িটি রেখে যায়। রোববার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মাইক্রোবাসটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় গাড়িটি উদ্ধার করে। তবে গাড়ির চালক বা মালিকের কোন খোঁজ পাওয়া  যায়নি। তবে গাড়িটি দেখে  জনমনে আতংক সৃষ্টি  হয়েছে। অনেকের ধারনা রাস্তায় ডাকাতি করতে এসে ডাকাত দলেরা মাইক্রোবাসটি পুকুরে ফেলে চলে গেছে।

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের হোসেন জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির  মালিক এখনো  সনাক্ত  হয়নি । যাচাই বাছায়ের পরে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে।এ বিষয়ে তদন্ত অব্যহত রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর