1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকার তুরাগ নদী থেকে রোববার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০বছর।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক এস আই মো.হযরত আলী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর