1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে জেলা যুবদল নেতাকে স্বপদে  বহালের দাবিতে  বিক্ষোভ  মিছিল  ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাজীপুর জেলা শাখার  যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রনিকে স্বপদে বহালের  দাবিতে বিক্ষোভ  মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার দুপুরে উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব হল রুমে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রনিকে স্বপদে পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়,
চন্দ্রা এিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার  সহকারী  শিক্ষক বসির উদ্দিনকে মারধোরের ঘটনায়  রনিকে কেন্দ্রীয়  যুবদল দল থেকে বহিষ্কার করেন।
তারই ধারাবাহিকতায় রনি জানান, বশির স্যার আমাদের শিক্ষক ও গুরুজন তাকে আমি কেন মারধোর করব,  স্কুলের  সি সি  টিভির ফুটেজ  দেখেন সেখানে আমি ছিলাম কিনা, কে বা কাহারা মারধোর করেছে আমি অবগত নয়,  আনিত অভিযোগ  মিথ্যা ও বানোয়াট।  প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন, সালমান ফারসি  সৈকত, রায়হান, তৌফিক আহমেদ পিয়াল, আতিক, রনি প্রমুখ। এছাড়াও সোমবার সকালে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রনিকে স্বপদে পূর্ণবহালের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় গিয়প শেষ হয়
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর