1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
oplus_2
“দক্ষ যুব গড়বে  দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”  এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুক্রবার সকালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হয়। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর  রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল হক , গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাঠান আজহার,কালিয়াকৈর এমবি যুব উন্নয়ন সমিতির সভাপতি সেলিম হোসেন সহ যুব উন্নয়নের উপকার ভোগী  ব্যক্তিবর্গ। শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণের চেক ও সনদ  বিতরণ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর