1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে এস এস সিতে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সাফল্য

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।

এবারের এস এস সি পরীক্ষায় বিগত কয়েক বছরের তুলনায় জেনারেল শাখায় ৮০ দশমিক ৮৯ % পাস করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৭ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ৩০ জন পরীক্ষার্থী । এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী A+ অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল শাখায় ১২৬ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য ১১৩ জন শিক্ষার্থী ও অকৃতকার্য ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী A+
এস এস সিতে গোল্ডেন জিপি ফাইভ পাওয়া প্রতিক পাল জানান,এতে আমি অনেক খুশি। আমার এই সাফল্যের পিছনে আমার পাশাপাশি অভিবাবকসহ শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, এবারের এস এস সি পরীক্ষা বিগত বছরের তুলনায় ব্যতিক্রম ছিল। বিগত কয়েক বছরের তুলনায় এবার রেজাল্ট অনেক ভালো । এ বছরের রেজাল্ট ভালো হওয়ার কারন অতিরিক্ত ক্লাস পরীক্ষা, অবিভাবক সমাবেশ, হোম ভিজিট, ফোন কলে খোঁজ খবর নেওয়া।

তিনি আরো জানান জুলাই বিপ্লবের ট্রমা অনেক শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার করায় কয়েকজন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি। তবে এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের চেষ্টার সাথে শিক্ষকদের সহযোগিতা, পিতা মাতার যত্ন তুলে ধরেন প্রধান শিক্ষক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর