1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কার্ডহোল্ডারদেরকে আরো বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে রামাদা’র সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

শনিবার ১২ অক্টোবর ২০২৪ রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সঙ্গে নতুন একটি চুক্তিতে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক, যা ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডারদের জন্য একাধিক বিশেষ সুবিধা দিচ্ছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা স্ট্যান্ডার্ড রুমের ভাড়ায় ৬০% পর্যন্ত, ওশান লাউঞ্জ অ্যান্ড বার-বি-কিউ, রেয়ার ফাইন ডাইনিং ও সোনালি রেস্টুরেন্টে ১০%, স্পা সেবায় ২৫% এবং ব্যাংকোয়েট ও কনফারেন্স হল ভাড়ায় ৫০% ছাড় পাবেন।

এই অফারটি ৩ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ফলে সুবিধা উপভোগের জন্য কার্ডহোল্ডাররা পর্যাপ্ত সময় পাবেন।

২ অক্টোবর ২০২৪ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর জেনারেল ম্যানেজার শেভান গুনারত্নে স্মারকপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম বলেন, “রামাদা’র সাথে এই পার্টনারশিপ, আমাদের গ্রাহকদেরকে আরো উন্নত সেবা ও আনন্দদায়ক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যকেই প্রতিফলিত করে। ভ্রমণ, ডাইনিং এবং বিনোদন খাতে বিশেষ অফার দিয়ে আমরা আমাদের কার্ডহোল্ডারদের সেরা লাইফস্টাইল সুবিধা দিতে চাই। এই পার্টনারশিপ তাদের কক্সবাজার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ ও হেড অব অ্যালায়েন্সেস মোঃ আশরাফুল আলম এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিন-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর