1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কারিগরি শিক্ষার গুরুত্ব ও বিটিআই-এর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
কেরানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭ মে ২০২৫ “বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট (বিটিআই)-এর ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রিনাত ফৌজিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কেরানিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মহসিনুল করিম (অবঃ), সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ, জনাব এ.কে.এম. নওশেরুল আলম, সিনিয়র জি.এম.,বসুন্ধরা ফাউন্ডেশন এবং জনাব কাজী মোঃ শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিশেষ অতিথি মেজর মোঃ মহসিনুল করিম (অবঃ) বলেন, “বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিটিআই এর একটি সফল উদাহরণ, যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে। জনাব করিম আরও বলেন যে, কেরানিগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে অত্র এলাকার জীবন মানের উন্নয়নে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট অংশিজন হতে চায়। এই বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।”
সেমিনারে জনাব কাজী মোঃ শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, কর্মসংস্থানে এর অবদান এবং বিটিআই-এর প্রশিক্ষণ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। বিটিআই নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে, যারা পরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থান পাচ্ছে।
জনাব এ.কে.এম. নওশেরুল আলম তার তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অন্যদিকে, কারিগরি শিক্ষার মাধ্যমে এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।”
সভাপতির বক্তব্যে জনাব মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, “কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।”
সেমিনারে কেরানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এই সেমিনারের মাধ্যমে কেরানিগঞ্জে কারিগরি শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিটিআই-এর ভূমিকা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর