1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাপাসিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রভাবশালী এক সাবেক নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। দলীয় প্রভাব খাটিয়ে ১৬ বছর ধরে ১০০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চন্দনা রানী বর্মন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে কাপাসিয়া সদর ইউনিয়নের সাফাশ্রী আদালত পাড়া এলাকায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

চন্দনা রানী বর্মন বলেন, তার স্বামী মানিক চন্দ্র বর্মনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিটি দীর্ঘ ১৬ বছর ধরে সাখাওয়াত হোসেন ও তার সহযোগীরা দখল করে রেখেছেন। বহুবার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে সালিশ-দরবার করেও এর সমাধান পাননি।

তিনি আরও জানান, দীর্ঘদিন টঙ্গীতে বসবাসের কারণে জমির তদারকি করতে পারেননি। তবে, সম্প্রতি তিনি জমিটি রেজিস্ট্রি করে স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দেন। কিন্তু তারা জমিতে স্থাপনা তৈরি করতে গেলে অভিযুক্তরা বাধা দেয় এবং রাতের আঁধারে নির্মাণ ভেঙে ফেলে।

চন্দনা রানী বর্মন বলেন, “উল্টো অভিযুক্তরা থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।” তিনি সরকারের সহযোগিতায় জমি দখলমুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” তবে বিস্তারিত মন্তব্য না করেই তিনি ফোন কেটে দেন।

এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণ এবং ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন। এ নিয়ে আরও তদন্ত এবং সমাধানের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর