
গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দী আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আঃ ছোবাহানের ছেলে মোঃ আলাল উদ্দিনের সাথে প্রতিবেশী মৃত আঃ রশিদের ছেলে মোঃ মতিউর রহমান ও চেংনা গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মোঃ ইকরামের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৭ ডিসেম্বর দিবাগত রাতে প্রতিপক্ষ মোঃ মতিউর রহমান এবং তাহার স্ত্রী মোসাঃ সানজিদা বেগম ও মোঃ ইকরামসহ অজ্ঞাত নামা ১৫/১৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শ্যামপুর গ্রামের মোঃ আলাল উদ্দিনের ভোগদখলীয় জমিতে প্রবেশ করিয়া জোরজবরদখল করে তাদের উপর হামলা চালায় এবং তাহার পাকা ভাউন্ডারী ওয়াল ভাংচুর করে। এ সময় তাহারা চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে।
এ সময় প্রতিপক্ষের লোকজনের বাঁশের লাঠির আঘাতে মোঃ আলাল উদ্দিনের মা মোসাঃ নুরজাহান বেগম ওরফে শান্তি গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দী আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে মোঃ আলাল উদ্দিন বাদী হয়ে বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মোঃ মতিউর রহমান, তাহার স্ত্রী মোসাঃ সানজিদা বেগম ও চেংনা গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে মোঃ ইকরাম নামীয় এবং অজ্ঞাত আরো ১৫/১৬ জনের নামে কাপাসিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এ ব্যপারে বিবাধী মোঃ মতিউর রহমান বলেন, আমাদের পারিবারিক একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপুর্ণ জমিতে মোঃ আলাল উদ্দিন সহ তার লোকজন নিয়ে জমি দখলে নিয়ে নেয়। এখানে কোন রকমের মারামারির ঘটনা ঘটে নাই।