1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুনর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম দুদক পতাকা উত্তোলন করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংাদিক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালণায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। অন্যদেও মাঝে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) নুরুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা মনি, ওসি মোঃ কামাল হোসেন, সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক সামসুল হুদা লিটন প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর