1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুর পৌরসভার বাজেট ঘোষণা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী রফিকুল ইসলাম।এই বছরে ১০৮ কোটি টাকা ৭৭ লাখ ৯৬ হাজার টাকা আয় এবং ব্যয় বিবরণী ধরা হয়েছে ১০৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকা ‌।
২ জুলাই মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয়। এই সময় তিনি পৌরসভার নবনির্মিত সীমানা ফলক, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মূরাল উদ্বোধন এবং স্বপ্নের কাজিপুর পৌরসভা বইয়ের মোড়ক উন্মোচন করেন। কাউন্সিলর আল ফাহিদ মন্জুর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন । সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার প্রমুখ।
এই সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর