1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে হতদরিদ্রের নগদ অর্থ দিলেন ‘এসো হাত বাড়িয়ে দেই’ সংগঠন 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৬৬ বার পঠিত
আমেরিকা প্রবাসী ফরহাদ হোসেন তালুকদার ‘এসো হাত বাড়িয়ে দেই’ সেবামূলক সংগঠনের মাধ্যমে ২০১৯ সাল থেকে মানবকল্যাণে কাজ করে আসছেন। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্ৰামের সম্ভ্রান্ত তালুকদার বংশের সন্তান। তাঁর মহৎ কাজের অংশ হিসেবে গান্ধাইল ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকার পাটাগ্ৰাম, পূর্ব খুকশিয়া গ্ৰামের হতদরিদ্র ৫৪ জনকে প্রতিনিধির মাধ্যমে নগদ একহাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
১৭ মে শুক্রবার সকালে পাটাগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের সভাপতিত্বে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা। এই সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠান অবলোকন করেন এসো ‘হাত বাড়িয়ে দেই ‘ সেবামূলক সংগঠনের চেয়ারম্যান ফরহাদ হোসেন তালুকদার এবং উক্ত সংগঠনের ব্যবস্থাপক শরিফ হোসেন তালিকাভুক্ত দরিদ্রদের হাতে টাকা তুলে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, পাটাগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, সাংবাদিক আব্দুস সোবহান চান প্রমূখ।
তিনজন অসহায় মেধাবী শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেয়া হয়। সুবিধাভোগী বেশিরভাগই ছিল বিধবা, বৃদ্ধ মহিলা, প্রতিবন্ধী পরিবারের সদস্য। আর্থিক সহায়তা পেয়ে ভানু, রাশিদা, নাজমা, শিল্পীদের মতো সবাই খুশির অনুভূতি প্রকাশ করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর