1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কাজিপুরে মেধাবী শিক্ষার্থীর পাশে ‘হাত বাড়িয়ে দেই’ সংগঠন 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়রত নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের বিভিন্ন শ্রেণীর ২৫ জন  মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছেন “এসো হাত বাড়িয়ে দেই” নামের সমাজ উন্নয়ন সংগঠন। 

গত ২১ আগষ্ট বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সাজ্জাদুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন, এয়ার কমডোর (অব) আল আমীন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম রব্বানী, জৈষ্ঠ্য শিক্ষক মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সোহেল রানা‌সহ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্ৰামের আমেরিকা প্রবাসী ফরহাদ হোসেন তালুকদার বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পাশাপাশি তার প্রতিষ্ঠিত “হাত বাড়িয়ে দেই” সমাজ উন্নয়ন সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ে অধ্যায়রত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছেন। এ বছর  ষষ্ঠ শ্রেণীর ৬ জন, সপ্তম শ্রেণীর ৭ জন, ৮ম শ্রেণীর ৬ জন, নবম শ্রেণীর ৬ জন মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। বৃত্তি প্রাপ্তরা বছরে দুইবারে মোট ৪৮ শত টাকা হারে পাবেন। উপকারভোগী শিক্ষার্থীরা এই আর্থিক সহযোগিতার ফলে আরো লেখাপড়ায় মনোযোগী মনে করেন শিক্ষক অভিভাবক গণ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর