1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে মেধাবীদের পাশে “এসো হাত বাড়িয়ে দেই” মানবিক সংগঠন

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

সেবাই ব্রত হয়ে মানুষের কল্যাণে নিয়োজিত আমেরিকা প্রবাসী প্রকৌশলী ফরহাদ হোসেন তালুকদার। ২০১৯ সাল থেকে জন্মভূমির হতদরিদ্র মানুষ এবং অসচ্ছল ছাত্র ছাত্রীদের অর্থ সহায়তা দিয়ে আসছেন “এসো হাত বাড়িয়ে দেই” সংগঠনের মাধ্যমে। তার নিজ গ্ৰামের সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়রত নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের বিভিন্ন শ্রেণীর ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির আওতায় অর্থ সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো এসো হাত বাড়িয়ে দেই সংগঠনের কর্ণধার ফরহাদ হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী হাসান কবির তালুকদার বলেন, জন্মভূমির মায়ার টানে সাহায্য সহযোগিতার জন্য আমাদের এই কার্যক্রম। আল্লাহ সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার। আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম রব্বানী, জৈষ্ঠ্য শিক্ষক মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সোহেল রানা‌।

এ বছরও বিভিন্ন শ্রেণীর মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তরা বছরে দুইবারে মোট ৪৮ শত টাকা হারে পাবেন।

উপকারভোগী শিক্ষার্থীরা এই আর্থিক সহযোগিতার ফলে আরো লেখাপড়ায় মনোযোগী হবে বলে আশা করেন শিক্ষক অভিভাবক গণ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর