1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পঠিত
তারুণ্যের উৎসব – ২০২৫ এর আলোকে ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় ও কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী  পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
সোমবার (২৭ জানুয়ারি) বেলা এগারোটায় এ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শহীদ মিনার পাদদেশে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। তারুণ্যের উৎসবের পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
শহীদ মিনার পাদদেশে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত সীমার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতি এবং বাংলাদেশের কৃষ্টি কালচারের প্রতি আগ্রহ তৈরি করবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর