1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর আওতায় কাজিপুর উপজেলার অসহায় দরিদ্র জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২য় পর্যায় ১৬ জনের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস।

রবিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী । তিনি সরকারের গৃহীত নানা পদক্ষেপ উল্লেখ করে বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে জেলেরা উপকৃত এবং স্বাবলম্বী। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প আয়ের লক্ষ্যে তাদের জন্য এই ব্যবস্থা।

গরু পেয়ে জেলেরা খুবই খুশি। তাদের বাড়তি আয়ের পথ সৃষ্টি হওয়ায় তাদের মাঝে উচ্ছাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গরু বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান ও উপজেলা মৎস্য অফিস সহকারী ইসমাইল হোসেন প্রমূখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর