1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কাজিপুরে এসএসসি ফলাফলে শীর্ষে গান্ধাইল উচ্চ বিদ্যালয় 

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩২২ বার পঠিত
এসএসসি ফলাফলে শীর্ষ স্থান দখলে আছে কাজিপুর উপজেলার গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়। এসএসসি -২০২৪ সালের পরীক্ষায় মোট ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৬২ জন উর্ত্তীণ। পাশের হার ৯৮.৮৭%‌। এবছর জিপিএ ফাইভ পেয়েছেন ১০৪ জন।
বিজ্ঞান বিভাগে ১৩১ জন শিক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছেন ১০১ জন,মানবিকে ১০৬ জনের মধ্যে ২ জন এবং বানিজ্য বিভাগে ২২ জনের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার ১২৫০  পেয়েছেন নিশাত তাসনিম, নাজিফা আনজুম নুসরাত ১২৩৯ নাম্বার এবং রানা আহমেদ পেয়েছেন ১২৩৭ নাম্বার। ফলাফলের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহরিন বুলবুল নাহার বলেন, আমাদের শিক্ষক সংকট থাকা সত্ত্বেও ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে পরীক্ষার সাফল্য ধরে রাখতে পেরেছি, আগামীতে আরো বেশি ভালো ফলের আশা করছি।
ঐতিহ্যবাহী গান্ধাইল উচ্চ বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের সুনাম অর্জন করে আসছে। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা যুদ্ধের সময় অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী এই স্কুলে লেখাপড়া করেছেন।
এই স্কুলে তিন যুগ ধরে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোজাম্মেল হক। তিনি বলেন, ভালো ফলাফল অর্জিত হয়েছে শিক্ষকদের ভালো পাঠ দানের পরিপ্রেক্ষিতে, সভাপতি হিসেবে যথাযথ দায়িত্ব পালনের প্রচেষ্টা ছিল। আশাকরি, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে পারবো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর