1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ সভা

আব্দুস সোবহান চান,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে যমুনা নদীর পশ্চিম তীর অংশে বীরশুভগাছা গ্ৰামে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে কিছু স্বার্থান্বেষী মহল। বালু উত্তোলনের ফলে হুমকিতে শুভগাছাসহ পার্শ্ববর্তী গ্ৰামের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান ও সহস্রাধিক বসতবাড়ি। অবৈধ এই বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ সভার আয়োজন করে এলাকার সচেতন মহল।

২৯ জুন শনিবার বিকেলে রতনকান্দি হাটখোলায় শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। তিনি বলেন, স্বার্থান্বেষী কিছু লোক দলীয় ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী হাজার হাজার পরিবার নদী ভাঙ্গনের হুমকির মুখে। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে, সেখানে জনপ্রতিনিধির নেতৃত্বে নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এলাকার আপামর জনসাধারণ এবং সচেতন মহল এই বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সোচ্চার থাকবো। প্রশাসন অবশ্যই সুনজর দিবেন। সভায় আরো বক্তব্য রাখেন, চিলগাছা গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিন্টু , শিক্ষক জাহাঙ্গীর আলম তারেক, রতনকান্দি ইউপি সদস্য রফিকুল ইসলাম দুল্লা, শুভগাছা ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ারুল ইসলাম মাশু, সাবেক সদস্য শফিকুল ইসলাম, বাহুকা গ্ৰামের আব্দুস সালাম মন্ডল, সাবেক ছাত্রনেতা আশিক ইমরান প্রমূখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর