1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম, সাংবাদিক তুহিন হত্যার বিচার প্রকাশ্যে করার দাবি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে কসবা থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কসবা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, সভাপতি শামীম আহমেদ, সাংবাদিক শাহ পরান, কসবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর আলম শাহীন, জাতীয়তাবাদী দল বিএনপির নবীন দলের উপজেলা সাবেক সভাপতি  মোঃ বাছির মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক হত্যা এবং হুমকি দেওয়া আজ নিয়মিত ঘটনা হয়ে গেছে। শুধু এই সরকার নয়, অতীতেও বহু সাংবাদিক খুন হয়েছেন, কিন্তু বেশিরভাগ হত্যার বিচার হয়নি। তারা বলেন, সাংবাদিকরা কোনো অনিয়ম বা দুর্নীতির খবর প্রকাশ করলেই নানা ধরনের হুমকি আসে। বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক—তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর