1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কসবায় ঈদে মিলাদুন্নবী জুশনে জুলুসে বাধা দেয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুশনে জুলুসে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সকাল থেকে ঘন্টব্যাপী পৌর শহরের কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০/২২ জন আহত হয়। এছাড়াও সংঘর্ষের সংবাদ সংগহ করতে গিয়ে সাংবাদিক মোঃ লিয়াকত মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ ৩ টি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর