1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কলমীশাঁকের নিচে ৯০০ পিস এ্যাম্পুল, ব্যবসায়ী আটক

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

নওগাঁর বদলগাছী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস এ্যাম্পুলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে। উদ্ধার এ্যাম্পুলগুলো আমদানি নিষিদ্ধ বুফারপেইন এবং নেশাজাতীয় ইঞ্জেকশন। যা নেশাজাতীয় ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয়।

সোমবার ২৬ মে সকাল সাড়ে ১০টায় বদলগাছীর চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে বদলগাছীর চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে কালো পলেথিনে মোড়ানো অবস্থায় ৯০০পিস আমদান নিষিদ্ধ বুফারপেইন এ্যাম্পুল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান, এএসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে নওগাঁ গামী বাসে অভিযান চালানো হয়। অভিযানে কলমীশাঁকের নিচ থেকে কালো পলেথিনে মোড়ানো ৯০০পিস নিষিদ্ধ এ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর