1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কম দামে পণ্য কিনে খুশি ক্রেতারা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বাজারের চেয়ে ৩০ থেকে ৪০ টাকা কমে কৃষিপণ্য বিক্রি করছে ফসল ডট কম। তাছাড়া ৮০ টাকা কমে বিক্রি করছে সোনালি মুরগি। কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টিসিবি কার্যালয়ের সামনে ট্রাকে পণ্য বিক্রি শুরু করে ফসল ডট কম। এর আগে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুব ক্রীড়া ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরেজমিনে দেখা যায়, ট্রাক সেলে প্রতি কেজি পেঁপে  ৩০ টাকা, লেবুর হালি ২০ টাকা, প্রতি পিস চালকুমড়া ৭০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পটল ৬৫ টাকা, প্রতি পিস লাউ ৬৫ টাকা, কাঁকরোল ৯০ টাকা, শসা ৬৫ টাকা, কচুর মুখি ৭০ টাকা,ঝিঙ্গা ৬৫ টাকা,করলা ৯০ টাকা, টমেটো ১৯০ টাকা ও বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি ২৭০ টাকা ও গরুর মাংস পাওয়া যাচ্ছে ৭২০ টাকায়।

বর্তমান বাজারের মূল্যের সঙ্গে তুলনা করলে দেখা যায়, প্রতিটি পণ্য গড়ে ৩০ থেকে ৪০ টাকা কমে পাওয়া যাচ্ছে। সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সোনালি মুরগি। বর্তমানে বাজারে প্রতি কেজি সোনালি মুরগির দাম ৩৫০ টাকা।

ন্যায্যমূল্যের এই পণ্য কিনতে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা।

আরেক ক্রেতা তৌফিক বলেন, বাজারের বেয়ে ৩০-৪০ টাকা কমে কেনাকাটা করলাম। উদ্যোগটা খুবই ভালো। আমরা চাই,শুধু এখানে নয় এ দামে যেন আসল বাজার থেকেই কেনাকাটা করা যায়। তাহলে মানুষের কষ্ট কিছুটা কমে আসবে।

উদ্যোক্তারা জানান, ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তাদের ট্রাক থেকে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে তা বেড়ে দাঁড়াবে ১০০ ট্রাকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর