1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ডিএমপি’র ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত
গত বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব
খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার মহোদয় অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন পদ্ধতি এবং গ্রাহকের সুবিধাসমূহ তুলে ধরা হয়। ডিএমপি কমিশনার মহোদয় ট্রাফিক মামলার ফাইন পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব।
জনাব সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, জয়েন্ট কমিশনার (ট্রাফিক নর্থ), বাংলাদেশ পুলিশ; জনাব মো: আবদুল কাইয়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর