চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে ফগলাইট ও সাইলেন্সারের উচ্চশব্দসহ প্রয়োজনীয় কাগজ না থাকার অপরাধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৪ জন মোটরসাইকেল চালককে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সরকাী কলেজের সামনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ণ বাজানো ও হেলমেট না থাকার কারনে মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। অভিযান চলাকালে ১৪টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও নগদ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই হাসান,সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সেলিম খান ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফ।