1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন কুষ্টিয়ার এনামুল

শরীফ আহমেদঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন কুষ্টিয়া ভেড়ামারার ধরমপুর শিশু একাডেমির শিক্ষক এনামুল হক। ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকা ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি এনামুলের পরিবার। ক্যাশ ভাউচারের বিপরীতে ওয়ালটন শোরুম থেকে ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ফ্যানসহ আরও অনেক পণ্য কিনেছেন এনামুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, বুধবার (০৮ মে) উপজেলার গোডাউন মোড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সানরাইজ এন্টারপ্রাইজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এনামুল হকের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন।

সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
শিক্ষক এনামুল হক বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া এক লাখ টাকার ক্যাশ ভাউচারের দিয়ে ওয়াশিং মেশিন, এলইডি টিভি, ফ্যান, গ্রিন্ডার, ইন্ডাকশন কুকার ও ইস্ত্রিসহ আরও অনেক ইলেকট্রনিক্স পণ্য কিনেছি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে আমার ঘরের প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা পূরণে হয়ে গেছে। এতে আমি ও আমার পরিবার খুব খুশি। ওয়ালটনকে ধন্যবাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার আবু সাঈদ এবং সানরাইজ শোরুমের সত্ত্বাধিকারী আব্দুল খালেক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর