1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ওয়ালটনের ১৭৫% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৮৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৭৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। অর্থাৎ আলোচ্য বছরের জন্য শেয়ার প্রতি ১৭.৫০ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার পাবেন রেকর্ড ডেটে শেয়ারধারী শেয়ারহোল্ডারগণ।

বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ প্রদানের এই সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়াদি শেয়ারহোল্ডারদের অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে ডিডিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর, ২০২৫।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১,০৩৬.৬২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১,৩৫৬.৫৩ কোটি টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির রেভিনিউ হ্রাস পাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় এবং বিতরণ খরচ বৃদ্ধির ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪.২২ টাকা। যা পূর্ববর্তী হিসাব বছরে ছিল ৪৪.৭৮ টাকা।

এদিকে ৩০ জুন, ২০২৫ তারিখ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো’র (এনওসিএফপিএস) পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির এনএভিপিএস পুনর্মূল্যায়নসহ ৩৯৯.৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৮.২৯ টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়নসহ ৩৭৯.৩০ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত ২৭৭.৮৬ টাকা ছিলো। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৫৮.২০ টাকা; যা আগের বছরের একই সময়ে ছিল ৫৬.৯৬ টাকা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, কোম্পানির দক্ষ ম্যানেজমেন্ট কর্তৃক বিভিন্ন খাতে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করার পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারনের মাধ্যমে পণ্য বিক্রির স্বাভাবিক ধারা বজায় রাখায় নানান প্রতিকূলতার মধ্যেও গত হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছে এক হাজার হাজার কোটি টাকার বেশি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর