1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ওয়ান ব্যাংক পিএলসি এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৮ বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১১ জুলাই ২০২৪ তারিখে ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ ও দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজুর মফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব এ. এস. এম. শহীদুল্লাহ্ খান উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং পরিচালক অনন্যা দাশ গুপ্ত অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান জনাব সাঈদ এইচ. চৌধুরী, পরিচালক জনাব কাজী রুকুনউদ্দীন আহমেদ, স¦তন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর