1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এহতেশামুল হক খান এমডি, ডাচ্-বাংলা ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

ডাচ্-বাংলা ব্যাংক ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এর ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা।
আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান প্রদর্শন করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭.১৩%-এ উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩.৮৩%; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর