1. admin@bdtimes24.live : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবেশীর সঙ্গে বিরোধ নয়, স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব এসএসসি ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মাইলস্টোন কলেজ এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ ১ লাখ ১৬ হাজার ৬৭৬ এসএসসি-সমমানের ফল জানতে অনুসরণ করুন যে পদ্ধতি রাষ্ট্রপতি পদে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পরিবারের বন্ধনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬ একাত্তরের ভূমিকা বাদ দিয়ে ইতিহাসের আলোকচিত্র প্রদর্শনী জামায়াতের বাংলাদেশে ছয় প্রকল্প বাস্তবায়নে জিএম হোল্ডিংস-চায়না রেলওয়ে চুক্তি . বসুন্ধরায় অ্যামেচার মার্শাল আর্টের জমজমাট আসর এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

এসএসসি-সমমানের ফল জানতে অনুসরণ করুন যে পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে ফল দেখতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশের পর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করে পরীক্ষার বছর ২০২৬, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল দেখা যাবে।

এ ছাড়া এসএসসি পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠিয়েও ফল জানতে পারবেন।

উদাহরণ হিসেবে, SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

চলতি বছরের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। পরে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের ফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, এসএমএস ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর