1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এসএসসি ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মাইলস্টোন কলেজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন।

এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৫ জন শিক্ষার্থী এবং পাস করে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী এবং পাস করে ২২৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ।

ফলাফল ঘোষণার পর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের সুবিশাল প্রাঙ্গণে নেমে আসে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উচ্ছ¡াসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ মহোদয়কে সাথে নিয়ে এই সাফল্য উদযাপনের আনন্দে যোগ দেয় সকল শিক্ষক এবং অভিভাবকগণ। স্বজন ও সন্তানদের সাফল্যের আনন্দে উদ্বেলিত অভিভাবকগণ মাইলস্টোন কলেজের অ্যাকাডেমিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অধ্যক্ষ ও শিক্ষকদের সন্তানতুল্য আন্তরিক পরিচর্যার জন্য ধন্যবাদ জানান।

শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতাকে এই অসাধারণ ফলাফল অর্জনের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে। এসএসসি পরীক্ষার ফলাফলে এই অবিচল সাফল্যের জন্য উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিবাদন জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি প্রকাশ করেন গভীর কৃতজ্ঞতা

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর