1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ও উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে শাহরিয়ার আলম রানা ও জাবেদ ভূইয়ার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরবিব ইলিয়াস ভূইয়া, শিক্ষক রতি রঞ্জন শর্মা, আব্দুস সালাম মাস্টার, শিক্ষক জাহাঙ্গীর, আলমগীর ভূইয়া, রঙ্গু মিয়া, আবু অহিদ মিয়া, মিন্টু মিয়া, মো. ইসমাইল মিয়া, ইয়াসিন ভূইয়া, জামাল ভূইয়া, সেলিম মাহমুদ,আবু কালাম মিয়া, রোস্তম আলী, শামিম মাহমুদ, মনির মিয়া,ইদ্রিস মিয়া, সুমন মিয়া, আবু হানিফ, জসিম মিয়া, সোহাগ মিয়া, শাহাদাত হোসাইন, প্রমূখ।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মোজাহিদুল ইসলাম রনি, নূরে মাওলা ও নোমান মোল্লা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ও এরকম আয়োজনের প্রশংসা করে বলেন “শিক্ষা জাতির মেরুদন্ড” আমরা যদি প্রত্যেক এলাকায় এরকম করে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়ে উদ্বুদ্ধ করি শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে এবং নিজ এলাকার নাম উজ্জ্বল করবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর