1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এলজিইডি ক্রিলিকের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর দিনব্যাপি সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি (সিসিসি)-এর পঞ্চম সভা ১৩ মে ২০২৫ আগারগাঁও প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গ্রীন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এর আর্থিক সহায়তাপুষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা স্থানীয় অবকাঠামো উন্নয়নে প্রকল্প প্রণয়ন, ডিজাইন, বাস্তবায়ন ও মূল্যায়ণে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতাকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন আছে। ক্রিলিক এলজিইডির একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে। ক্রিলিককে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে জনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন তা এলজিইডি করবে।
সভায় ক্রিলিকের ওভারভিউ আপডেট ও ক্লাইমেট রেজিলিয়েন্ট টুলস (সিআরটি) এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অ্যানুয়াল এডাপটেশন এওয়ার্ড প্রদানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় যোগদানকারীগণ তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করে ক্রিলিককে আরও প্রতিষ্ঠিত করতে সহযোগিতা অব্যহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন মনিটরিং, অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মোঃ আখতার হোসেন, মোঃ বেলাল হুসাইন, সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দা আসমা খাতুন, আবু সালেহ মোঃ হানিফ। ক্রিম প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সাদিয়া শারমীন, মোঃ সাদ্দাম হোসেন, সহকারী প্রকৌশলী আফিফা সুলতানা প্রীতুল ও অর্পণ পাল, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডান বুম এবং পরামর্শকবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর