1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর কার্যক্রমের ওপর উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ-এর প্রগ্রেস রিভিউ মিশন সম্পন্ন হয়েছে।

কেএফডব্লিউ পোর্টফোলিও ম্যানেজার জোহান্স হ্যাংগস্ট এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন টেকনিক্যাল এক্সপার্ট পিটার রুনি, পোর্টফোলিও কো-অর্ডিনেটরি আরবান ডেভেলপমেন্ট এসকে তৌহিদুর রহমান। মিশন টিম গত ২২-২৪ নভেম্বর সাতক্ষীরা জেলায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। ২৫ নভেম্বর প্রগ্রেস রিভিউ মিশন এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম এর সঙ্গে ক্রিম-ক্রিলিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও রিভিউ মিশন ২৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইকোনমিক রিলেশন্স ডিভিশন (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও আগামী সম্ভাবনা সম্পর্কীয় আলোচনা করেন।

২৭ নভেম্বর রিভিউ মিশন এলজিইডির কর্মকর্তা ও পরামর্শকবৃন্দের সঙ্গে ক্রিলিকের অগ্রগতি, করণীয় ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে কেএফডব্লিউ এর রিভিউ মিশন সম্পন্ন হয়। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ক্রিলিক ডিরেক্টর মোঃ শাহানুর উপস্থিত ছিলেন।

রিভিউ মিশনে এলজিইডির পক্ষে প্রতিনিধিত্ব করেন ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা ও সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর