1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এলএসটিডি’র উদ্যোগে ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত, বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) পাবনা জেলার সুজানগর উপজেলায় বিকেলে সুজানগর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প-ব্রি। অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মোঃ মহি উদ্দিন, পরিচালক (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, সুজানগর, পাবনা, মোঃ সেন্টু রহমান, সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ  এবং কৃষক মোঃ রবিউল ইসলাম প্রমুখ। চলতি আমন ২০২৫ মওসুমে সুজানগর উপজেলায় এলএসটিডি প্রকল্পের আওতায় ১ একরের ৭০ টি জাত প্রদর্শনী স্থাপিত হয়েছে।
নমুনা ফসল কর্তনে ১ বিঘা (৩৩ শতক) জমিতে ২৬ মণ নতুন জাতের ধান ব্রি ধান১০৩ উৎপাদিত হয়েছে যা প্রচলিত আমন মৌসুমের যেকোন জাতের চেয়ে বেশি ফলন দিতে সক্ষম। জাতটির জীবনকাল ১২৮-১৩৩ হওয়ায় এ অঞ্চলের কৃষকগণ পিঁয়াজ ও সরিষা চাষের ক্ষেত্রে সুবিধা পাচ্ছেন। এছাড়া জাতটিতে পোকামাকড় ও রোগের আক্রমণ কম, ফলন বেশি এবং খড় ভালো পাওয়ায় কৃষকরা বেশ খুশি।
মাঠ দিবসে ব্রির বিজ্ঞানীগন ধান চাষে সকল ধরনের কলাকৌশল ও সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর