1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ক্যাটারিং শাখা তাদের বহরে আগামী ১২ মাসে ৯২টি অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক যুক্ত করতে যাচ্ছে। আগামী পাঁচ বছরে নিজস্ব এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক বহরের আধুনিকিকরণ প্রোগ্রামে অন্যান্য সুবিধার সঙ্গে বহরে যুক্ত হবে ১২০টি পরবর্তী প্রজন্মের পরিবহণ ইউনিট।

সম্প্রতি এমিরেটস ফ্লাইট ক্যাটারিং মালাখান এবং আল- ফুতাইম অটো এবং মেশিনারি কোম্পানির সঙ্গে ৫৩টি ক্যাটারিং ট্রাক ক্রয়ের চুক্রি স্বাক্ষর করেছে। এতে ব্যয় হবে হয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরেই এ ট্রাকের প্রথম চালান পাওয়া যাবে।

নতুন এই এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকগুলোতে থাকবে আধুনিক সেন্সর ও মনিটরিং ব্যব¯’া যার ফলে গ্রাউন্ড লোডিং এবং আন লোডিং এর ক্ষেত্রে দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এ ছাড়াও ইউরো ডিজেল ইঞ্জিন প্রযুক্তি থাকাতে ট্রাকগুলো অধিকতর পরিবেশবান্ধব ।

কার্বন নিঃসরণমুক্ত গ্রাউন্ড ক্যাটারিং কার্যক্রমের জন্য এমিরেটস ফ্লাইট ক্যাটারিং বৈদ্যতিক এয়ারক্রাফট ট্রাক ব্যবহারের পরিকল্পনা করছে। এ জাতীয় প্রথম ট্রাক ২০২৬ সালে গ্রীষ্মকালে বহরে যুক্ত হবে।

এমিরেটস ফ্লাইট ক্যটারিং তিনশত এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকের একটি বিশাল বহর পরিচালনা করছে যা বিশ্বের অন্যতম বৃহৎ। এমিরেটস ফ্লাইট ক্যাটারিং সেন্টারটি দুবাইয়ের ১৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত । কেন্দ্রটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২৫০,০০০ মিল । এখান থেকে প্রতিদিন শতাধিক এয়ারলাইনের জন্য খাবার সরবরাহ করা হয়ে থাকে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর