1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ গাজীপুর-২ আসনে গরিবের ডাক্তার রানাকে

শামসুল হক ভূইয়া, গাজীপুর :
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪০৪ বার পঠিত

গাজীপুর-২ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গরিবের ডাক্তার নামে পরিচিত জনদরদী নেতা ডা. রাশেদুল হাসান রানা। তিনি নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চ কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীরা গাজীপুর-২ আসনে প্রতিদ্বন্ধিতা করতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা জানা না গেলেও জামায়াতের প্রার্থী মো. হোসেন আলী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। গাজীপুর প্রতিটি আসনেই বিএিনপি ও অঙ্গসংগঠনের একাধিক মনোনয়ন প্রত্যাশিরা মাঠে রয়েছেন।

গাজীপুর-২ আসনের ভোটাররা এখন আগ্রহভরে তাকিয়ে আছেন এবার তারা কি সত্যিই গরিবের ডাক্তারকে সংসদে পাঠাতে পারবেন, গাজীপুরের কৃতি সন্তান, মহানগর নাগরিক ঐক্যের সভাপতি ও একজন নিরলস সমাজসেবক হিসেবে ডা. রানা দীর্ঘদিন ধরে গাজীপুরের মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। তিনি করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী অসহায় দরিদ্র মানুষের মাঝে এবং শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রমে তার অবদান স্থানীয় জনগণের ভালোবাসা কেড়েছে।

নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চ গাজীপুর ২ আসনে ডা. রানাকে সংসদ সদস্য প্রার্থী ঘোষনা করায় সাধারণ জনগণের মুখে মুখে শোনা যাচ্ছে “আমরা গাজীপুর-২ আসনে এমন একজন এমপি চাই, যিনি গরিবের পাশে থাকবেন, মাটি ও মানুষের সঙ্গে থাকবেন। সেই মানুষটি ডা. রাশেদুল হাসান রানা ভাই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাগরিক ঐক্য ও গণতন্ত্র মঞ্চের এই মনোনয়ন গাজীপুরের রাজনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। দলমত নির্বিশেষে অনেকে বিশ্বাস করেন, ডা. রানা সংসদে পৌঁছাতে পারলে গাজীপুরবাসীর প্রাপ্তি হবে একজন সৎ, যোগ্য ও মানবিক নেতা।

ডা. রানা বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। গাজীপুরের মানুষই আমার শক্তি। তাদের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।” আমার প্রার্থীতা ঘোষনার পর সাধারণ মানুষের ভালবাসায় আমি মুগ্ধ।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর