1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মজিদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ বার পঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পাইনি। কিন্তু আপনাদের লেখনিই রাজপথে আমাদের আন্দোলনের শক্তি জুগিয়েছে। আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই—আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, আমি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। আমার রাজনীতি হবে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের ভিত্তিতে। জনগণের আস্থা ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।
সভায় সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা বিষয়ে মতামত প্রকাশ করেন। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টিতে সম্ভাব্য জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল তালুকদার, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাকিমসহ নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার এম এ মজিদ মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর