1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ সবার অবগতির জন্য প্রতি বছরের ন্যায় এবছরও গত নভেম্বর ২৩, ২০২৪ তারিখে ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে।

সম্মেলনে শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ১২০ জন স্বশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান (ভারপ্রাপ্ত), এ কে এম এহসান। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোক্তার হোসেন ও যুগ্ম পরিচালক, দিলীপ চন্দ্র দাস এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি (সিসিসি)-এর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর