1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমটিবি ফাউন্ডেশন পরিবেশ খাতে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সম্মানিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

এমটিবি ফাউন্ডেশন ‘পরিবেশ’ খাতের অধীনে বরগুনা অঞ্চলে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখার জন্য বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক সম্প্রতি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপনের জন্য, এমটিবি ফাউন্ডেশন বরগুনার অন্তর্গত পাথরঘাটার চরদুয়ানীর প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে প্রান্তিক সম্প্রদায়ের জন্য নিরাপদ পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়াও, এমটিবি ফাউন্ডেশন উপকূলীয় অঞ্চলের অনেক সুবিধাভোগীদের চারা ও গাছ বিতরণ করেছে।

এমটিবি ফাউন্ডেশন, গত কয়েক বছর ধরে, বরিশালের বরগুনায় ‘ডুয়ার্ফ’ নারকেল গাছ বিতরণ, একটি ‘কমিউনিটি ওয়াটার পয়েন্ট’ নির্মাণ এবং মাছ ধরার সময় প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেযার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে ।

এই পুরস্কারটি বরগুনার প্রান্তিক জনগোষ্ঠীর মুখোমুখি অনন্য চ্যালেঞ্জ মোকাবেলাা করে টেকসই এবং কার্যকর সমাধান সৃষ্টি করে কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশগত দায়িত্বে এমটিবি ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়।

মোঃ শাহাবুদ্দিন পান্না, পরিচালক, নজরুল স্মৃতি সংসদ, সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর হাতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো, রেইস উদ্দীন আহ্মাদ ও এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরীর উপস্থিতিতে পুরস্কারটি তুলে দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর