1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” উদযাপন করেছে।

এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী, গোলাম রাব্বানী-এর উপস্থিতিতে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিএফডিএ-ভিটিসি থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা, ড. এস এম আসিব নাসিম, সিইও, শারমিন আক্তার এবং পিএফডিএ-ভিটিসি-এর অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা।

এমটিবি ফাউন্ডেশন অটিজম এবং স্নায়বিক প্রতিবন্ধী তরুণ ব্যক্তিদের শেখার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। এমটিবি ফাউন্ডেশন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ-এর উপর জোর দেয় কারণ এটি তাদের অধিকার এবং কৃতিত্বের স্বীকৃতির পাশাপাশি নিজেদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান প্রদান করে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর