1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৪’ উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্য দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “ঋতুস্রাব-বান্ধব বিশ্বের জন্য একাত্মতা’ উদযাপন করেছে। বিশেষ এই দিনটিকে গুরুত্ব সহকারে উদযাপন করার অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন প্রতিমাসে স্কুলের কিশোরী ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে তাদের সহায়তা করার অঙ্গীকার করেছে।

এমটিবি ফাউন্ডেশন বিশ্বাস করে, ঋতুস্রাব সংক্রান্ত পণ্যের সহজলভ্যতা, ঋতুস্রাব সম্পর্কিত শিক্ষা এবং ঋতুস্রাব-বান্ধব স্যানিটেশন সুবিধা সংক্রান্ত চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, ঋতুস্রাব সম্পর্কে কুসংস্কার ও অবরুদ্ধতার অবসান ঘটতে পারে। এমটিবি ফাউন্ডেশন, এই অংশীদারিত্বের মাধ্যমে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৬ এবং ১০ অর্জনে সহায়তা করতে চায়।

এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এশা তাসলিম-এর কাছে নারী স্বাস্থ্যবিধি উপকরণগুলি হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সহযোগী, গোলাম রাব্বানী এবং আবিন্তা কবির ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক, ফারখুন্দা আহমেদ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর